রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

যুক্তরাষ্ট্রে অ্যাডিনো ভাইরাসের আক্রমণে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি মেডিকেল কেয়ার সেন্টারে ভাইরাসের আক্রমণে ছয় শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছে আরও ১২ শিশু।

মঙ্গলবার নিউজার্সির হাসকেল এলাকার ‘ওয়ানাকিউ সেন্টার ফর নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন’-এর পিডিয়াট্রিক রোগীদের মধ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের ১৮টি ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। তথ্য সূত্র: বিবিসি।

শিশুদের মৃত্যুর পর থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

মৃত ও আক্রান্ত শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা খু্ব কম ছিল। যে কারণে তারা সহজেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। অ্যাডিনো ভাইরাসের শক্তিশালী একটি প্রজন্ম ও রোগ-প্রতিরোধে দুর্বল একদল মানুষ একসঙ্গে হওয়ায় প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে বলে নিউজার্সির স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ