রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ৪ নভেম্বর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৪ নভেম্বর ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ইসির পক্ষ থেকে একটি চিঠি বিটিভির কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সিইসি ৪ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বিটিভিকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে চিঠিতে। ৩ নভেম্বর নির্বাচন ভবনে এই ভাষণ রেকর্ড করা হবে।

২০১৩ সালের ২৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণদানকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দীন আহমেদ। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সিলেট সমাবশে থেকে নির্বাচনী দিকনির্দেশনা দিবে ঐক্যফ্রন্ট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ