বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

আড়াইহাজারে চার যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চার যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই মধ্য বয়সী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন।

অন্য কোথাও হত্যার পর নিহতদের মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

খাসোগি হত্যার দায়ে সৌদির ২ কর্মকর্তা বরখাস্ত, গ্রেপ্তার ১৮

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ