শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খাশোগিকে হত্যার কথা স্বীকার করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্তাম্বুলে সৌদি আরবের দূতাবাসেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে রিয়াদ।

সৌদি আরবের তরফ থেকে এতোদিন দাবি করা হচ্ছিলো, খাশোগি দূতাবাস থেকে বেরিয়ে গেছেন। তবে তুরস্ক বলে আসছিলো, তাকে দূতাবাসে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তাদের হাতে পর্যাপ্ত তথ্য আছে বলেও দাবি করছিল তুরস্ক।

এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপে পড়ে যাওয়া সৌদি এবার বলছে, সাংবাদিক জামাল খাশোগি ও কনস্যুলেট কর্মকর্তাদের মধ্যে আলোচনার একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। কিলঘুষি-মারামারিতে প্রাণ হারিয়েছেন জামাল খাশেগি।

এ ঘটনায় সৌদি গোয়েন্দা সংস্থার ডেপুটি প্রধানসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি সৌদির ১৮ 'নাগরিক'কে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা এ সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা প্রথম থেকে সৌদি আরব অস্বীকার করলে তুরস্কের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, আমাদের হাতে থাকা অডিও বার্তা ইঙ্গিত করে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটেই খাশোগিকে হত্যা করা হয়েছে। তারপরই মোড় নেয় সাংবাদিক জামাল খাশোগির হত্যার তদন্ত।

উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের কট্টর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিলো।

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ জনের ছবি প্রকাশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ