বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘চট্টগ্রামের মুসলিম হলের নাম বদলে হবে আইয়ুব বাচ্চু হল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মুসলিম হল ইনস্টিটিউটের নাম বদলে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার চট্টগ্রামের শিল্পীর নানাবাড়িতে তার মরদেহ হস্তান্তরের সময় নাছির উদ্দিন তাদের এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু দেশকে অনেক কিছু দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা।

শিগগির চট্টগ্রামে অবস্থিত মুসলিম হল ইনস্টিটিউট আইয়ুব বাচ্চুর নামে নামকরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি জানান।

চসিক মেয়র জানান, আইয়ুব বাচ্চুর জানাজা ও লাশ দাফন পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ব্যবস্থা করবে।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে তার মরদেহ বহনকারী ইউএস বাংলার ১০৩ নম্বর ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দের সব আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহটি পূর্ব মাদারবাড়ি তাঁর নানাবাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

খাশোগি হত্যার স্বীকারোক্তিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ