সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

জাতীয় ঐক্যের নামে দেশের বিরুদ্ধে ঐক্য: আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে জাতীয় ঐক্যের নামে ষড়যন্ত্র চলছে। এটি দেশের বিরুদ্ধে ঐক্য।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা রাজনীতি করেন তারা ঐক্য করবেন এতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ঐক্য নীতিহীন, যে ঐক্য বাংলাদেশের বিরুদ্ধে যায়, যে ঐক্য স্বাধীনতা বিরোধীদের কথা বলে, সেই ঐক্যের সঙ্গে বাংলার জনগণ যাবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

বিকল্পধারা ভেঙে টুকরো; বি চৌধুরী-মান্নান ও মাহিকে বহিস্কার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ