সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

চালককে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিন: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসচাপায় মাদরাসা শিক্ষার্থী আতিকুল ইসলামের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত৷

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনের সভাপতি এম সাইফুর রহমান৷

বিবৃতিতে তিনি বলেন, অতীতের দুর্ঘটনাগুলোর সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় পরিবহন চালকদের বেপরোয়া ভাব দিন দিন যেন বেড়েই চলেছে ৷

তিনি অবিলম্বে শিক্ষার্থী আতিকুল ইসলামের ঘাতক বাসচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ও নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান ৷

পাশাপাশি অব্যাহত সড়ক দুর্ঘটনা বন্ধে শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ৬ দফা অবিলম্বে কার্যকর করার দাবি জানান তিন ৷

উল্লেখ্য, গতকাল মাদরাসা ছুটি হওয়ায় আজ ভোরে বাড়ি যাওয়ার পথে রাজধানীর নর্দায় বেপরোয়া বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নিহত হয়।

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আতিকুল ইসলাম ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুস সাত্তার মাদরাসার শিক্ষার্থী।

‍ছুটি পেয়েও বাড়ি যাওয়া হলো না মাদরাসা শিক্ষার্থী আতিকুলের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ