সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'আল্লামা শফীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ ষড়যন্ত্রে নেমেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

হেফাজতের যুগ্ম মহাসচিব ও বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, কয়েকটি চিহ্নিত চক্র আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। আমীরে হেফাজতের আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ ষড়যন্ত্রে নেমেছে। তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

চাকরি আপনাকে খুঁজছে

আজ (৯ অক্টোবর) মঙ্গলবার আওয়ার ইসলামের সঙ্গে একান্ত আলাপে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আল্লাহর রহমত ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী-এর চেষ্টা ছাড়া কওমি সনদের বিল পাস হতো না বলেও মন্তব্য করেন।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লাহর অশেষ রহমত ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এর চেষ্টা ছাড়া কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সম্ভব হতো না। এটা আমীরে হেফাজতের জীবনের অন্যতম প্রধান কৃতিত্ব। দেশে ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এটা তার অসামান্য অবদান।

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতে যদি কোনো তথ্য-প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণ জাতির সামনে প্রকাশ করুন। নইলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আমীরে হেফাজতের বিশাল অর্জন স্রেফ সন্দেহের বশে প্রশ্নবিদ্ধ করার কোনো অধিকার কারও নেই।

মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, কিছু অর্জন করার পর অন্তত খুশি হওয়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ। ভারসাম্যপূর্ণ চিন্তা ও মানসিকতা আবশ্যক। আপনাদের বলবো, আপনারা থামুন, নয়তো আপনাদের থামানো হবে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন- সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ