শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের বাংলাদেশে তাড়িয়ে এবার সেন্টমার্টিন দ্বীপের একটি অংশের মালিকানা দাবি করেছে মিয়ানমার। এর প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ লুইন ও কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (৬ অক্টোবর) রাষ্ট্রদূত উ লুইন ও কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কড়া প্রতিবাদ জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের সর্বদক্ষিণে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরের দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের একটি অংশ মিয়ানমারের বলে দাবি করা হয়েছে কয়েকটি ওয়েবসাইটে। এমনকি দ্বীপের মানুষজনকেও দাবি করা হয়েছে মিয়ানমারের।

বিষয়টি জানতে পেরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ লুইনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তার হাতে কূটনৈতিক প্রতিবাদপত্র ধরিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

তবে মিয়ানমার কিসের ভিত্তিতে এই দ্বীপের অংশ তাদের বলে দাবি করছে তা রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হলে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, এটা ভুলবশতঃ হয়েছে।

‘বিলীন হয়ে যাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ