সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

'সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নেত্রী হিসেবে অং সান সু চির কিছু কর্মকাণ্ড দুঃখজনক কিন্তু তার নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না বলে জানালেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন।

নোবেল জয়ীদের ছেলেবেলা

গত শুক্রবার সুইডেনের রাজধানী স্টোকহোমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
লার্স হেইকেনস্টেন বলেন, বিচারকরা সু চির তখনকার কর্মকাণ্ডের ভিত্তিতে তাকে নোবেল পুরস্কার ভূষিত করার সিদ্ধান্ত নেন। তাই পরবর্তী কোনও ঘটনার জন্য এই পুরস্কার কেড়ে নেয়ার কোনও মানেই হয় না।

তিনি বলেন, পুরস্কার পাওয়ার পরে নোবেল বিজয়ীদের অনেকেই এমন কিছু করেছেন যেগুলো আমরা অনুমোদন করতে পারি না। ভবিষ্যতেও করবে। আমরা এগুলোকে ঠিক না বললেও এড়িয়ে যাওয়া অসম্ভব।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, মিয়ানমারে সু চি কী করছেন আমরা দেখেছি এবং সেগুলো প্রশ্নবিদ্ধও হয়েছে। এসবের দায় অবশ্যই তার। আর এক্ষেত্রে আমরা মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছি, যেটা আমাদের মূল বিষয়গুলোর একটি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের কারণে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করতে কানাডার সংসদ সদস্যরা ভোট দেন। এর আগে ২০০৭ সালে সু চিকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ