বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিয়েরা লিওনে রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার  আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, উল্টে যাওয়া ট্রাকটিতে ৪০ জনেরও বেশি সৈন্য তাদের ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিলেন।

10-10 desktop

ছাড়, উপহার ও ফ্রি শিপিংয়ে বই কিনুন উৎসব চলাকালীন

পথে খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে গিয়ে পড়ে।

নিহতদের মধ্যে আট সৈন্য আছেন বলে সামরিক বাহিনীর আরেক মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা জানান।

তিনি বলেন, এটি অত্যন্ত শোচনীয় একটি ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ