শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

৭ নভেম্বর চীনে অনুষ্ঠিত হচ্ছে ৫ম বিশ্ব ইন্টারনেট সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের নদী তীবরর্তী শহর উঝেনে নভেম্বরে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডব্লিউআইসি) অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের উপপরিচালক লিউ লিয়েহং স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

ডব্লিউআইসি’র এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সাইবারস্পেসে অংশীদারমূলক ভবিষ্যতের জন্যে পারস্পারিক আস্থা ও সমন্বিত গর্ভন্যান্সের লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল বিশ্ব গড়ে তোলা।’

আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সম্মেলনে, সরকারি, আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা, কোম্পানি, প্রযুক্তি জগত ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে লিউ জানান।

সম্মেলনে মতবিনিময়, পারস্পারিক জ্ঞান বিনিময়, সহযোগিতা ও ডিজিটাল ক্ষেত্রগুলোর সম্পর্কে অবহিতকরণ এবং বৈশ্বিক সাইবারস্পেসে শান্তি ও উন্নয়ন বিষয়ে পরামর্শ দেয়া হবে।

সূত্র: এএফপি

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ