বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

‘ডিজিটাইল নিরাপত্তা আইন সাংবাদিকদের টুটি চেপে ধরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখতেই সরকার ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ করেছে। আইনটি করা হয়েছে নির্বাচনের আগে মিডিয়াকে হাতে রাখার জন্য।

বিএনপি নেতা আ স ম হান্নান শাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি কোনো কাগজ সাংবাদিকদের দিলে এ আইনে ১৪ বছরের সাজা এবং ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এটা এক ভয়ঙ্কর আইন।

তিনি বলেন, এ আইনের অর্থ কী? গণমাধ্যমের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া। সাংবাদিকদের টুটি চেপে ধরা।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বইতে স্পষ্ট করে তিনি (এসকে সিনহা) বলে দিয়েছেন, কী করে দেশের সর্বোচ্চ আদালতের ওপরে সরকার রাজনৈতিক প্রভাব খাটাত, তিনি বলে দিয়েছেন কী কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহ-সভাপতি মজিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, সাবিরা নাজমুল, ফরিদউদ্দিন, ভিপি ইব্রাহিম প্রমুখ।

অ্যামাজনে বিক্রির শীর্ষে এসকে সিনহার বই

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ