বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

মিসরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পুরস্কার ১০ লাখ পাউন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের এপ্রিল মাসে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মিসরে। মিসরের আওকাফ মন্ত্রণালয় এবারের কুরআনুল কারিম প্রতিযোগিতার জন্য ১০ লাখ পাউন্ড প্রাইজমানি নির্ধারণ করেছে।

মিসরের আওকাফ মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে, প্রতিবন্ধীদের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ ধারাবাহিকতায় ১০ লাখ পাউন্ড প্রাইজ মানির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শীঘ্রই আয়োজন করবে।

চাকরি আপনাকে খুঁজছে

আওকাফ মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ১০ লাখ মিশরীয় পাউন্ড নির্ধারণ করেছে। আর কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এবং প্রতিবন্ধীদের জন্য শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য ২ লাখ মিশরীয় পাউন্ড নির্ধারণ করেছে।

দেশটির জাতীয় পর্যায়ে মোট চারটি বিভাগে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে সাড়ে ২২ পারা পর্যন্ত হেফজ, তাজবিদ সহকারে ১৫ পারা পর্যন্ত হেফজ এবং তাজবিদ সহকারে সাড়ে ৭ পারা পর্যন্ত হেফজ।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ বয়স হবে ২৫ বছর। বয়স প্রমাণে সবাইকে জন্মসনদ কিংবা জাতীয় পরিচয় নিয়ে নিজ নিজ অঞ্চলে অংশগ্রহণ করতে পারবে।

তবে মিসরের জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশটির মসজিদে ইমাম, খতিব ও তাজবিদের শিক্ষকগণ অংশগ্রহণ করতে পারবে না। সূত্র:ইকনা।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ