বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

মসজিদে আকসা প্রাঙ্গণে জোর করে ঢুকল ২ হাজার ইহুদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকশ ইহুদি সেটেলার জোর করে আল আকসা মসজিদ প্রাঙ্গণ দখল করে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মঙ্গলবার ইসরাইলি পুলিশের সহায়তায় মসজিদ প্রাঙ্গণে তারা ঢোকে। এনিয়ে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ইহুদি সেটেলার মসজিদ প্রাঙ্গণ দখলে নিয়েছে। খবর আনাদুলু এজেন্সির।

সুপ্রভাত ফিলিস্তিন 

মসজিদ পরিচালনা কমিটির প্রধান ওমর কিশওয়ানি এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ৩৮০ জনের মতো সেটেলার এবং ইসরাইলি পুলিশ জোর করে মসজিদ প্রাঙ্গণ দখলে নিয়ে সেখানে প্রার্থনা শুরু করেন।

তিনি বলেন, একাধিক দলে ভাগ হয়ে একের পর এক মসজিদের আল-মুগারবা ফটক এবং আল-সিলসিলা ফটক দিয়ে তারা ঢোকেন।

কিশওয়ানি আরও জানান, জেরুজালেমের ওল্ড সিটিতে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই মসজিদে ঢুকতে সেটেলারদের সাহায্য করেন কয়েক ডজন ইসরাইলি পুলিশ অফিসার।

ডেইলি সাবাহ-এর খবরে বলা হয়,  এসময় ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দেয়া হয়, এমনকি তাদের পরিচয়পত্রও কেড়ে নেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

ইহুদিদের সপ্তাহব্যাপি ধর্মীয় ছুটি উপলক্ষে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত দুই হাজার ইসরাইলি সেটেলার এবং পুলিশ জোর করে আল-আকসা মসজিদে ঢুকেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি, ডেইলি সাবাহ।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ