বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি প্রধান জেরেমি কোরবিন।

বুধবার বিকেলে লিভারপুলে দলীয় এক সম্মেলনে কোরবিন এ ঘোষণা দিয়েছেন বলে   আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভি খবর প্রকাশ করেছে।

ষড়যন্ত্রের কবলে ফিলিস্তিন

কোরবিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জেরেমি করবিনের এ ঘোষণার পর উপস্থিতি বহু মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

এর আগে গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।

গত বছর প্রিন্স উইলিয়ামপ্রথমবারের মতো ব্রিটিশ রাজকীয় সফরে ফিলিস্তিনী অঞ্চলে শরণার্থী শিবির পরিদর্শন করে এমনই একটি ঘোষণা দিয়ে বলেন, আমরা তোমাদের ভুলে যায়নি।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ