সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে পাঁচ লাখ আনসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজার অস্ত্রধারীসহ প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।

এই লক্ষে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

বুধবার সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আনসার ও ভিডিপির মহাপরিচালক জানান, আগামী দুর্গা পূজায় প্রায় দেড় লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম, একাডেমির কমান্ড্যান্ট এ কে এম মিজানুর রহমানসহ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা।

কুচকাওয়াজ শেষে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এই প্রশিক্ষণে মোট এক হাজার ১৮৯ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী ১০ সপ্তাহমেয়াদী মৌলিক প্রশিক্ষণ নেন।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ