শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এ বছর হজে মারা গেছেন ১৩৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর হজ করতে গিয়ে সৌদি আরবে মোট ১৩৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে খবর দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মৃত সবাইকে সৌদি আরবে দাফন করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ৩৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে হজ কার্যক্রম ‘সফলভাবে’ সম্পাদিত হওয়ায় এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিটি।

বৈঠকে হজ থেকে প্রাপ্ত অতীত অভিজ্ঞতার আলোকে হজের পরিকল্পনা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, মুহাম্মদ মকবুল হোসেন ও মুহাম্মদ আমির হোসেন প্রমুখ।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ