সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

ইবি গেটে সংঘর্ষের পর দুই ট্রাক ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গেটের সামনের রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ট্রাক দুটি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সফরে হিজাজ

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের পকেট গেটের সামনে কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি বালুর ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা কিং ব্র্যান্ড সিমেন্টের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুর ট্রাকটির সামনের ডান দিকের চাকা ফেটে যায়।

দুর্ঘটনার পর পরই বালুর গাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যেই উভয় গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি গাড়িরই ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুষ্টিয়া ও শৈলকুপা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পর পরই ট্রাক দুটির চালক ও তাদের সহকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া-খুলনা সড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি কাজী আইবুর হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপা থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি জানান, ট্রাক দুটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ