বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ইদলিবে ৩০টি সামরিক যানে তুর্কি সেনাবহর; চুক্তি মানছে না বিদ্রোহীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্কের সামরিক বাহিনীর বিরাট একটি বহর প্রবেশ করেছে। তুর্কি সমর্থিত  বিদ্রোহীগোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ তুরস্ক ও রাশিয়ার মধ্যে সই হওয়া চুক্তি না মানার ঘোষণা দেয়ার পর তুরস্ক ইদলিবে সেনা পাঠাল।

এএফপি জানায়, সোমবার রাতে তুরস্কের অন্তত ৩০টি সামরিক যানে করে শক্তিশালী সেনাবহর ইদলিবে প্রবেশ করে। এসব সামরিক যানে তুর্কি সেনা বহন করা হয়েছে।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

গত ১৭ সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইদলিব নিয়ে একটি চুক্তিতে পৌঁছান। ওই চুক্তি অনুসারে সেখানে একটি বেসামরিক বাফার জোন প্রতিষ্ঠার কথা রয়েছে।

কিন্তু তুর্কি-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বলছে, তারা অস্ত্রসমর্পণ করবে না। ইদলিব ছেড়ে যাবে না। এমনকি সিরিয়া সরকারের বিরুদ্ধে তাদের সশস্ত্র যুদ্ধও পরিত্যাগ করবে না।

এ অবস্থায় তুরস্ক ও রাশিয়ার মধ্যকার চুক্তি কিছুটা হুমকির মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুসারে, ইদলিবের ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকায় বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। এছাড়া সেখানে তুর্কি ও রুশ সেনারা টহল দেবে। ইদলিব হচ্ছে সিরিয়ায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ।

এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ