বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

পাক সীমান্তে ব্যাপক সংঘর্ষে ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে আক্রমণ চালায় পাক সেনাবাহিনীর একটি বিশেষ দল।দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর সাত সদস্যের। অপরদিকে নিহত হয় ৯ সন্ত্রসী।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘারলামাই এবং স্পেরা কুনার আলগাদ এলাকায় আক্রমণ চালায় পাক সেনারা।সন্ত্রাসী-সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

পাকিস্তান সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় গোপনে ঘাঁটি তৈরি করেছে সন্ত্রাসীরা। গোপন সূত্রে  পাকিস্তান সেনাবাহিনী এ খবর জানতে পারে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সন্‌রসীদের ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছে সেনাবাহিনীর বিশেষ দলটি।

প্রথমে সেখানে পৌঁছেই তল্লাশি শুরু হয়। কিন্তু গোপন এই ডেরায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তাবাহিনীর সাতজন প্রাণ হারায়।নিহত হয় ৯ সন্ত্রসী।

আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ