বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

জাকির নায়েক অন্য ধর্মকে অপমান করেন: মুজাহিদ ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী মুজাহিদ ইউসুফ রাওয়া। তিনি বলেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে অপমান করার প্রবণতা আছে ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েকের।

ডা. জাকির নায়েক মডার্ন ইসলাম

সোমবার (২৪ সেপ্টেম্বর) ‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ শীর্ষক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে দেশটির স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ইসলাম বিষয়কমন্ত্রী লেন, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইন-কানুন ও রীতি বিরোধী। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

তিনি আরো বলেন, ইসলাম বিষয়কমন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না।

মুজাহিদ বলেন, অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা অর্জন করতে হবে আমাদের। অন্য ধর্মকে অপমান না করেও ইসলাম প্রচার করা সম্ভব। যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে, তবে অন্য ধর্মকে অপমান করার কোনও প্রয়োজন নেই।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে, দ্যা ম্টার অনলাইন।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ