শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রধানমন্ত্রীকে সংবর্ধনাসহ ৯ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে হাইআতুল উলয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি সনদের স্বীকৃতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা ও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১ অক্টোবর দুপুরে বৈঠকে বসবে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে ৬ বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

কওমি মাদরাসা কী ও কেন?

গত ১৯ অক্টোবর জাতীয় সংসদে কওমি স্বীকৃতি আইন সর্বসম্মতিক্রমে পাস হয়। এর পর পরই প্রধানমন্ত্রীকে আলেমদের পক্ষ থেকে গণসংবর্ধনার বিষয়টি সামনে আসে।

জানা যায়, হাইআতুল উলয়ার বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাসহ মোট ৯ টি এজেন্ডা রয়েছে। এগুলোর মধ্যে চলতি বছর পরীক্ষার প্রস্তুতি ও সময় নির্ধারণ, গত ২ বছরের অর্থনৈতিক রিপোর্ট পেশ এবং অনলাইনে পরীক্ষার রেজিস্ট্রেশন চালুর বিষয়ে আলোচনা উল্লেখযোগ্য।

কওমি মাদরাসায় ভর্তি প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন বিষয়ে ভাবছে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ। এ কারণে আগামী বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

তবে কবে কখন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এ বিষয়ে হাইআতুল উলয়ার দফতর সম্পাদক মুফতি ওয়াসিউর রহমান আওয়ার ইসলামকে বলেন, ৯ টি এজেন্ডা সামনে রেখে ১ অক্টোবর বৈঠকে বসবে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

‘এতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়টিও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো আলোচনা এখনো হয়নি। বৈঠকেই সিদ্ধান্ত হবে সংবর্ধনা দেয়া হবে কি না, হলে কোথায় কখন দেয়া হবে।’

দীর্ঘ বিরতির পর এ বৈঠকে হাইআতুল উলয়ার সব নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাওলানা ওয়াসিউর রহমান। তিনি বলেন, কওমি সনদের বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর এটিই হাইআতুল উলয়ার প্রথম বৈঠক। আশা করছি সবাই এতে উপস্থিত হবেন।

এর আগে ২০ অক্টোবর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের বৈঠকেও প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়টি আলোচনায় আসে। নেতারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে সম্মত হন।

সংবর্ধনার সম্ভাব্য স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র‘র বিষয়ে মত দেন নেতারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১১ এপ্রিল গণভবনে এক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন। এরপর ৬ বোর্ডের অধীনে মাদরাসার পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয় আল হাইআতুল উলয়া। সংস্থাটির অধীনে এরই মধ্যে ২ টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ