বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

ইন্দোনেশীয় এক তরুণ সাগরে ভেসে গিয়ে ৪৯ দিন বেঁচে ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়াতে গভীর সাগরে নোঙর করে কাঠের তৈরি ভেলায় বাতি জ্বালিয়ে রাতে মাছ ধরার চল রয়েছে বহুদিন ধরে। ইন্দোনেশিয়ায় এ ধরনের ভেলাকে বলা হয় রমপং।

প্রতি সপ্তাহে ঐ ভেলায় প্রয়োজনীয় খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ করা হয়। একই সাথে ডাঙ্গায় নিয়ে যাওয়া হয় শিকার করা মাছ। রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য ভেলার ওপর ছাউনি দেওয়া একটি কুঁড়ে ঘর বানানো থাকে ঐ ভেলায়।

জুলাই মাসের মাঝামাঝি তেমনি একটি রমপংয়ে মাছ ধরছিলো ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের ১৯ বছরের তরুণ আলদি নোভেল আদিলাং।

কিন্তু ১৪ই জুলাই এক ঝড়ে তার ঐ ভেলার নোঙর ছিঁড়ে গেলে চরম বিপদে পড়ে যায় ঐ তরুণ।। গভীর সাগরে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে তার মাছ ধরার ঐ ভেলা।

ভাসতে ভাসতে কয়েক হাজার কিলোমিটার দুরে চলে যায় আদিলাংয়ের ঐ ভেলা। ৪৯ দিন পর গুয়াম দ্বীপের কাছে পানামার একটি পণ্যবাহী জাহাজ তাকে উদ্ধার করে।

এই ৪৯ দিন আদিলাং কিভাবে বেঁচে ছিল জাকার্তা পোষ্ট পত্রিকাকে তা বলেছেন ইন্দোনেশীয় কূটনীতিক ফাজার ফিরদৌস।

ভেলার ওপর কুঁড়েঘরের কাঠ ভেঙে ভেঙে তা দিয়ে সাগরের মাছ ধরে সেদ্ধ করে খেয়েছে সে। জমা করা পানি ফুরিয়ে গেলে দিনে পর দিন সাগরের পানি খেয়েছে।

ভয়ে সিঁটকে থাকতো, প্রায় কান্নাকাটি করতো, জাকার্তা পোষ্ট পত্রিকাকে বলেছেন ইন্দোনেশীয় কূটনীতিক ফাজার ফিরদৌস।

জাহাজ দেখলে সাহায্যের জন্য চিৎকার করতো কিন্তু লাভ হতোনা। ১০টিরও বেশি জাহাজ তার ভেলার কাছ দিয়ে চলে গেছে, কিন্তু কেউ থামেনি, কিম্বা তাকে দেখেনি।

পরে ৩১শে অগাস্ট এমভি আরপিগিও নামে পানামার পতাকাবাহী একটি জাহাজ গুয়াম দ্বীপের কাছে তাকে উদ্ধার করে। জাহাজের ক্যাপ্টেন গুয়ামের উপকূলরক্ষীদের সাথে যোগাযোগ করলে তারা আদিলাংকে জাপানে নিয়ে যেতে বলা হয়।

৬ই সেপ্টেম্বর তাকে জাপানে নেওয়া হলে, ইন্দোনেশিয়ার দূতাবাসের সহযোগিতায় দু'দিন পর দেশে ফিরে যায় আদিলাং।

সূত্র: জাকার্তা পোষ্ট

আরো পড়ুন- প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ