বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

সেনা অভ্যুত্থানের অভিযোগে তুরস্কে ৮৫ আর্মি অফিসার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তুরস্কে ৮৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আঙ্কারাসহ ১৬টি প্রদেশে পুলিশ অভিযান শুরু করে। যাদের ধরতে অভিযান চালাচ্ছে তাদের মধ্যে পাঁচজন পাইলট এবং তিনজন কর্নেল রয়েছেন।

চাকরি আপনাকে খুঁজছে

শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জিও টিভি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আঙ্কারায় কৌঁসুলিরা বিমান বাহিনীর ১১০ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে উৎখাতে ব্যর্থ সেনা অভ্যুত্থান ঘটায়।

ওইদিন রাজধানী আংকারা আর সবচেয়ে বড় নগরী ইস্তাম্বুলের প্রধান স্থাপনাগুলোতে ছিল বিদ্রোহীদের দৃশ্যমান উপস্থিতি। টেলিভিশন চ্যানেলগুলো দখল করে নেয় সেনাবাহিনী এবং তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী দেশটির মোট ৮,৬৫১ সৈনিক অভ্যুত্থানের চেষ্টা করে। তাদের সঙ্গে ছিল ২৪টি জঙ্গিবিমান, ৩৫টি বিমান, ১৭২টি সাজোয়া যান, ৭৪টি ট্যাংক, ৮টি অ্যাটাক হেলিকপ্টারসহ ৩৭টি হেলিকপ্টার।

ওই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্ক দুই বছর জরুরি অবস্থা জারি করে। চলতি জুলাইয়ে ওই জরুরি অবস্থা উঠে যাওয়ার আগে বিভিন্ন অভিযোগে সেনা কর্মকর্তা, শিক্ষক এবং বিচারকসহ ৭৭ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সরকারি চাকরি থেকে এক লাখ ৪০ হাজার মানুষকে স্থগিত বা বরখাস্ত করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ