শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাকে নিয়ে গাওয়া চারটি ইসলামি সঙ্গীত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান
আওয়ার ইসলাম

মা নামটি আমাদের হৃদয়ে অন্যরকম শিহরণ জাগায়। মাকে নিয়ে থাকে বহু কথা। অনেক আবেগ ও অনুভূতি। এই মধুর নামটি ঘিরে থাকে অনেক অনেক আয়োজন। মাকে নিয়ে লেখা হয়েছে অনেক ছড়া-কবিতা, গান ও গজল। চলুন, শুনে আসি মাকে নিয়ে গাওয়া এমনই কয়েকটি হৃদয়গ্রাহী ইসলামি সঙ্গীত।

আমার আম্মা- সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

১. ‘তোমার স্মৃতি মাগো - “তোমার স্মৃতি মাগো হয় না ইতি কেন, দিনে দিনে বেড়ে বেড়ে হয় যে দ্বিগুন”

মন মাতানো এ সঙ্গীতটি হাবিব কিবরিয়ার লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসানুল ইসলাম।

২. মা আমাকে ডেকে দিও- “মা আমাকে ডেকে দিও, সকাল হলে সবার আগে। মুয়াজ্জিনের কন্ঠ যখন আল্লাহ মহান বলে জাগে, মা আমাকে ডেকে দিও.. !”

হৃদয়কাড়া এ সঙ্গীতটি বিশিষ্ট কবি ও গল্পকার সাইফ সিরাজের লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আহনাফ খালেদ।

৩. সারা রাত দুচোখে ঘুম ছিল না-“ সারা রাত দুচোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা...। কোথায় আছো কেমন আছো, এতো ডাকি তবু কেন কেন সাড়া দাও না ।

কলরবের প্রতিভাবান শিল্পী হুসাইন আদনানের গাওয়া সঙ্গীতটি লিখেছেন আরেক প্রতিভাবান শিল্পী সাইদ আহমদ। সর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।

৪. খুব বেশি দুরে নয়- “খুব বেশি দুরে নয় গ্রাম থেকে জেলা শহর, মন তবু খুজে ফেরে মা তোমার অষ্ট প্রহর।ভুলতে পারি না মাগো তোমার আদর।”

শ্রোতামহলে প্রশংসিত ‘খুব বেশি দুরে নয়’ সঙগীতটি লিখেছেন কবি সাইফ সিরাজ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী তাহসিনুল ইসলাম।”

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ