সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যামসাং স্মার্টফোন বিস্ফোরণ, অতঃপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ মার্কিন মহিলার ব্যাগে থাকা গ্যালাক্সি নোট ৯ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডায়েন চাঙ নামের এই মহিলা যুক্তরাষ্ট্রের লঙ আইল্যান্ডের বাসিন্দা। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী।

ভুক্তভোগী জানান, লিফটের মধ্যে ব্যাগে থাকা অবস্থায় তার ব্যাগে এই বিস্ফোরণ ঘটে। ব্যবহারের কারণে গ্যালাক্সি নোট ৯ সেটটি গরম হয়ে উঠেছিল। এরপর তিনি সেটে তার ব্যাগে রেখে দেন। কিছুক্ষণ পর শোনা যায় কিছু শব্দ, সেইসঙ্গে ধোঁয়া বের হতে থাকে তার ব্যাগ থেকে।

এরপর তিনি মাটিতে ব্যাগটি ছুঁড়ে ফেলে দেন। পরে ব্যাগ খালি করতে গিয়েও তার হাতের আঙুল পুড়ে যায়।

এ ঘটনায় ডায়েন স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন। শুধু তাই নয়, ক্ষতিপূরণ দাবি করার সঙ্গে সঙ্গে গ্যালাক্সি নোট ৯ বিক্রি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন চাঙ্গ।

গ্যালাক্সি নোট সিরিজের জন্য স্যামসাং প্রথমবার ব্যবহার করেছিল ৪,০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি উন্নতমানের হলেও বাস্তবে মিলছে ভিন্ন উদাহরণ।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ