বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

তানজানিয়ায় ফেরি ডুবে ৪২ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ফেরি ডুবে অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া লেকে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ডুবে যাওয়া ফেরি এমভি নায়েরেরেতে তিন শতাধিক যাত্রী ছিল বলে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে।

দেশটির জাতীয় ফেরি সেবা অপারেটর জানায়, ফেরিটির দুটি ইঞ্জিনে সম্প্রতি দুবার সংস্কারকাজ করা হয়েছে। তবে ফেরিডুবির কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ইউকেরেউই অঞ্চলের কমিশনার কর্নেল লুকাস ম্যাগেম্বে রয়টার্সকে জানান, উদ্ধারকাজ শুক্রবার ভোর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং এ পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

এর আগে ১৯৯৬ সালে ভিক্টোরিয়া লেকের প্রায় একই জায়গায় ফেরি ডুবে ৫০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। এ ছাড়া ২০১২ সালে দেশটির আধা-স্বায়ত্তশাসিত জানজিবারের পার্শ্ববর্তী ভারত মহাসাগরে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান ডুবে গেলে ১৪৫ জনের প্রাণহানি হয়।

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ