বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ইসলামী আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা ভাগাভাগির সূযোগ নেই: মাওলানা মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. যে দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছিলেন।

যা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই দ্বীন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণঃ প্রতিষ্ঠা করার জন্যই ইমাম হোসাইন রা. কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন।

ইমাম হোসাইন রা. এর শাহাদাত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সকল অন্যায় অবিচার, জুলুম-নির্যাতন ও তাগুতি শাসন ব্যবস্থার মুলৎপাটন করে কোরআন-সুন্নাহর আলোকে খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠায় যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, কারবালার ইতিহাস প্রমাণ করে যে, ইসলামী নীতি আদর্শকে বিসর্জন দিয়ে বাতিলের সাথে আপোস করে নেতৃত্বের ভাগাভাগি করে ক্ষমতার স্বাদ গ্রহন করার সুযোগ নেই।

যারা কোরআন-সুন্নাহ্ শাসনের চেয়েও মানবরচিত তাগুতি শাসন ব্যবস্থাকে মডেল মনে করে এবং ক্ষমতায় গিয়েও ইসলামি আইন বাস্তবায়ন করে না এবং শরিয়তে নির্দেশিত হালালকে হারাম ও হারামকে হালাল সাব্যস্ত করে তারাই ইয়াজিদী শাসকের চেয়েও ভয়াবহ।

তাদেরকে প্রতিরোধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বৃহস্পতিবার বিকালে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর কদমতলী থানা আয়োজিত খেলাফত প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রাঃ) ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী প্রিন্সিপাল শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগরের নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মজুমদার, কামাল আহমেদ,আকরাম হোসেন মাসুদ, মাওলানা শাজাহান সিরাজ, হাকিম মামুনুর রশীদ, মাস্টার এস.আর.খান প্রমুখ।

মাওলানা ফিরোজ আশরাফী বলেন, ইমাম হোসেন (রাঃ) চিন্তাধারার আলোকে খোলাফায়ে রাশেদার অনুকরণে ইসলামী শাসন কায়েম হলে জনগণের নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার আদায়ের আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে ন্যায়-নীতি ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। জোর-জুলুম, সন্ত্রাস-নির্যাতন,ঘুষ-দূর্নীতি বন্ধ হবে।

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ