শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

পাসওয়ার্ড ভুলে গেলে ফোন আনলক করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফোনের তথ্যকে সুরক্ষিত রাখতে অনেকেই ব্যবহার করেন পাসওয়ার্ড৷ কিন্তু বেশীরভাগ সময়ই পাসওয়ার্ড মনে রাখা বেশ কষ্টকর হয়ে ওঠে৷ বার বার ভুল প্যার্টান বা পাসওয়ার্ড দেওয়ার ফলে ফোনে তৈরি হয় সমস্যা৷

প্রযুক্তি বিশেষজ্ঞরা বেশীরভাগ সময়ই তথ্য সুরক্ষিত রাখতে কঠিন পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন৷ আর সেখানেই তৈরি হয় সমস্যা৷ ভুলের যাওয়ার সম্ভবনা বাড়ে৷ কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে ‘আনলক’ করতে পারবেন ফোনটিকে৷ চলুন জেনে নেই সেই পদ্ধতিটা-

চাকরি আপনাকে খুঁজছে

Android Device Manager ব্যবহার করে কীভাবে ফোনকে আনলক করবেন?
নিজের ফোন বা PC থেকে ওপেন করুন https://myaccount.google.com/find-your-phone-guide৷ এরপর ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ লগ-ইনের পর তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য বেছে নিন৷

‘Lock your phone’ অপশনটিকে সিলেক্ট করে নতুন একটি পাসওয়ার্ড দিন৷ যেটি রিপ্লেস করবে আপনার ফোনের পুরনো পিন, প্যার্টান অথবা পাসওয়ার্ডটিকে৷ এবার ক্লিক করুন ‘Lock’অপশনে৷ এরপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সেট করুন নতুন পিন অথবা প্যার্টানকে৷

Android Device Manager ছাড়াও রইল ফোন আনলকের আরও একটি উপায়৷ Google Assistant সঠিকভাবে সেট করার পর একটি অপশন আসবে ‘Unlock with voice’৷ ফিচারটি কাজ করবে আগে থেকে রেকর্ড থাকা ভয়েসের উপর৷ স্মার্টফোন আনলক করতে ফিচারটি অন থাকাকালীন বলুন ‘Ok Google’৷ ব্যাস তাহলেই এক নিমেষে আপনার ফোন হয়ে যাবে আনলক৷

কওমি মাদরাসা সনদের বিলের প্রতিবেদন সংসদে

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ