শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

'গরুর কোনো ধর্ম নেই, গরু ধর্মীয় প্রাণী নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেব বলেছেন, গরুর কোনো ধর্ম নেই, গরু ধর্মীয় প্রাণী নয়। ভারতে গরুকে ধর্মীয় প্রাণী হিসেবে মূল্যায়ন করে হিন্দুরা। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এনডিটিভির একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন,  আমি একজন বিজ্ঞানসম্মত সন্ন্যাসী। আমার সংস্থা পতঞ্জলিতে ৩০০ এর বেশি বিজ্ঞানী কাজ করে। আর আমাদের পণ্যগুলো ১০০ শতাংশ খাঁটি। রামদেবের পতঞ্জলি সংস্থায় বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক পণ্য তৈরি হয়।

রামদেব আরো বলেন, আমি টাকার পিছনে ছুটি না কিন্তু টাকাই আমার পিছনে ছুটে। আমার কোন দল নেই, আবার আমি সব দলের।

বাবা রামদেবের এমন বক্তব্যে উগ্র হিন্দুত্ববাদীরা  বিরুদ্ধে বেজায় চটেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে রামদেবের এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

আরও পড়ুন - আসামের পর উড়িষ্যায় এনআরসি, তালিকা থেকে বাদ যাচ্ছেন বাংলাদেশীরা

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/