সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

অক্টোবরেই এমপিওভুক্তির ফয়সালা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে আগামী মাসের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে আমরা ফয়সালা করে দেব। এখন সংখ্যা বা অন্য কিছু বলছি না। কারণ এতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। তবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। বললেনৈ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার জাতীয় সংসদের আ খ ম জাকির হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এসময় প্রশ্নকর্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কখন, কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে তা জানানোর দাবি জানান।

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ২০১০ সালে ২৪’শ স্কুল-কলেজ মাদ্রাসা এমপিওভুক্তি করেছিলাম। পরে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না দেয়ায় আমরা এমপিওভুক্তি করতে পারিনি।

তিনি বলেন, এবার অর্থমন্ত্রী রাজি হয়েছেন। ইতোমধ্যে আমরা প্রকাশ্য প্রজ্ঞাপন দিয়েছি যারা এমপিওভুক্ত হতে চান তারা অনলাইনে আবেদন করবেন। একটি ক্রাইটেরিয়া দেয়া হয়েছে, সেই নীতিতেই বাছাই করা হবে। এরপর প্রধানমন্ত্রীর মতামত নিয়ে আগামী মাসের মধ্যে এটা আমরা ফয়সালা করে দেব।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ