শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এক স্কুল শিক্ষার্থীর লেখা গান গাইলেন বদরুজ্জামান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সম্প্রতি প্রকাশ পেয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের ঈমান জাগানিয়া সঙ্গীত ‘কোথায় তুমি আজ’।

শুক্রবার (১৪ সেম্পেটম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে হলি টিউনের ব্যানারে ইউটিউবে গানটি প্রকাশ করা হয়।

ইতোমধ্যে প্রায় ৬৩ হাজার শ্রোতা ইউটিউব থেকে গানটি শুনেছে। সোশ্যাল মিডিয়ায়ও দর্শক-শ্রোতা গানটির ব্যাপক প্রশংসা করেছেন।

তবে মজার ব্যাপার হলো, গানটি লিখেছেন অষ্টম শেণী পড়ুয়া একজন স্কুল ছাত্র।সুর করেছেন শিল্পী নিজেই।

সঙ্গীতটি সম্পর্কে শিল্পী বদরুজ্জামান বলেন, “গানটি ২০১৬ এর দিকে অপরিচিত একজন আমার নাম্বারে ম্যাসেজ করে পাঠায়, ম্যাসেজ পড়ে লিরিকটার প্রতি অন্যরকম ভালোলাগা তৈরি হয়। নাম্বারে কল দিয়ে তার পরিচয় জানতে চাই, উত্তরে জানতে পারি সে একজন স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্র, নাম বিলাল হোসাইন। বাড়ী সিলেট।

আমি তাকে জানাই- তার গানটির সুর হয়েছে, সে ভীষণ খুশি হয়! পরবর্তী আমার মোবাইল হারিয়ে গেলে তার নাম্বারও হারিয়ে যায় । দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম সংগীতিটি রিলিজ করার, গতকাল তা বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ ।

সংগীতটি যতটা শ্রুতিমধুর তার চেয়েও বেশি চেতনা জাগানিয়া । আশাকরি পর্যায়ক্রমে এ গানটির প্রতি সবার ভালোবাসা বাড়বে। আর গীতিকারের প্রতি রইল কৃতজ্ঞতা।”

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ভিডিওতে শুনুন ‘কোথায় তুমি আজ’...

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ