শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এরদোগানকে বোয়িং বিমান উপহার দিলেন কাতারের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কাতারের আমির একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র।

ডেইলি ইয়েনি সাফাক পত্রিকা জানায়, প্রায় ৩৬৭ মিলিয়ন ডলার মূল্যের উড়োজাহাজটি ফ্রান্স থেকে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে।

বিশেষভাবে সজ্জিত বিমানটিতে বিশাল পরিসরের স্টেটরুম (অভ্যর্থনা কক্ষ), লাউঞ্জ, বোর্ডরুম, প্রথম শ্রেণীর বসার জায়গা এবং নিজস্ব হাসপাতাল রয়েছে।

এটাতে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী পরিবহনের জন্য নকশা করা হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপহার দেয়া বিমানটিতে প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থাও আছে।

বোয়িং ৭৪৭-৮ বিমানটি আগে কাতার আমিরি ফ্লাইটের অংশ ছিল। ব্যক্তিগত এই ভিআইপি এয়ারলাইনের বিমানগুলো কেবল কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হয়।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ