শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

লিবিয়ায় বিমানবন্দরে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: লিবিয়ার রাজধানী ত্রিপোলির একমাত্র সক্রিয় বিমানবন্দরে মঙ্গলবার রাতে রকেট হামলা হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপিবুধবার বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় চালুর কয়েকদিনের মধ্যেই সেখানে এ হামলা চালানো হলো।

এর আগে ত্রিপোলি ও এর আশপাশের এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণে এটা বন্ধ করে দেয়া হয়েছিল।

সূত্রটি জানায়, লিবিয়ান এয়ারলাইনের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে মিসরাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এটি রাজধানী থেকে প্রায় ২শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

তারা আরও জানায়, ত্রিপোলি বিমানবন্দরে থাকা বিমানগুলো মিসরাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।জাতিসংঘের মধ্যস্থতায় সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তির পর শুক্রবার বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।

সূত্র: এএফপি

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ