শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারো বৈঠক করতে চায় তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলতি মাসে দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তালেবান। খবর আরব নিউজ-এর।

এর আগে, তালেবান কর্মকর্তারা জুলাই মাসে এ আফগানে ওয়াশিংটন নিযুক্ত দূত এলিস ওয়েলসের সাথে একটি বৈঠকের বিস্তারিত বিবরণ প্রকাশ করে।

দ্বিতীয় বৈঠকটি সেপ্টেম্বর মাসে করার পরিকল্পনা করছে তালেবান। তবে যুক্তরাষ্ট্র এ বৈঠক প্রত্যাখ্যা্ন করেছেন বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, আফগানে চলমান সংকট নিরসনে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলো, তাদের মধ্যে বৈঠকও হয় একবার।

তালেবানরা আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি সম্পর্কে উদ্বেগের বিষয়গুলো সমাধানের জন্য সরাসরি আলোচনা করে উভয় দল।

কাতারের দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায়, তালেবানরা দ্বিতীয় বৈঠকের জন্য ওয়াশিংটনের জবাবের অপেক্ষা করছে।

তালেবানরা আফগানিস্তানের কারাগারে বন্দিদের মুক্তি দেওয়ার দীর্ঘমেয়াদি দাবি পুনর্ব্যক্ত করেছে। তাদের দাবি দুই হাজারের মতো সদস্যকে কারাগারে বন্দী করে রেখেছেন।

সূত্র: আরব নিউজ

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ