শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

ওআইসির প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি)-র সংসদীয় ইউনিয়নের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে দু পক্ষের আলোচনা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে ওআইসিসহ  বিশ্বের মুসলিম দেশগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বৈঠকে মো. শাহরিয়ার আলম রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সংসদীয় ইউনিয়নকে আরো দৃঢ় ভূমিকা নেয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় ওআইসি সংসদীয় ইউনিয়নের প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন।

বৈঠকে ইরান, আলজেরিয়া, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের প্রতিনিধিরা ছিলেন।

এদিকে, বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত সংসদীয় ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ