শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

মুসলিম নির্যাতন; চীনকে নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চীন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লাখো মানুষকে বন্দিশিবিরে রাখায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা।

ট্রাম্প প্রশাসন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোম্পানিগুলোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের তথ্যের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

চীনা মুসলমানদের শিবিরগুলোয় রোজ ক্লাসে উপস্থিত হতে, ইসলাম ধর্মের বিষয়গুলোকে নিন্দা করতে, মূলধারার চীনা সংস্কৃতি অধ্যয়ন করতে ও চীনের কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হয়।

সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে খারাপ আচরণের জন্য চীনকে ভর্ৎসনা করার ব্যাপারে বেশ কয়েক মাস হলো হোয়াইট হাউস এবং অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে।

তবে দুই সপ্তাহ আগে কংগ্রেস সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনকে সাতজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে বলার পর বিষয়টিতে নতুন করে প্রাণসঞ্চার হয়।

এ অবরোধ হবে মানবাধিকার লঙ্ঘনের কারণে চীনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া প্রথম পদক্ষেপ। আমেরিকার কর্মকর্তারা চীনের কাছে মার্কিন নজরদারি প্রযুক্তি বিক্রিও সীমিত করতে চাইছেন।

আপনার ব্যবসাকে মজবুত করে  বিসফটি

চীনের নিরাপত্তা সংস্থা ও কোম্পানিগুলো উত্তর-পশ্চিম চীনে বসবাসকারী উইঘুরদের ওপর নজরদারির জন্য এসব প্রযুক্তি ব্যবহার করে।

এর আগ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে তার মানবাধিকার রেকর্ডের কারণে শাস্তি দেওয়া অথবা ব্যাপক লঙ্ঘনের অভিযোগ আনতেও বাধা দিয়ে এসেছেন।

নিষেধাজ্ঞাটি অনুমোদিত হলে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ দেওয়ার কারণে ইতিমধ্যে তৈরি হওয়া তিক্ততা আরও বাড়িয়ে দেবে।

সূত্র: দ্য নিউয়র্ক টাইমস

সংসদে কওমি সনদের বিল; পাঁচ বিশিষ্ট আলেমের প্রতিক্রিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ