শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

প্রথম বিদেশে সফরে সৌদি যাবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ক্ষমতায় আসার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সর্বপ্রথম সৌদি আরব সফর করবেন বলে জানা গেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী মঙ্গলবার বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান খুব শিগগির সৌদি সফর করবেন। সফরের তারিখ এখনো ঠিক না হলেও সফর নিশ্চিত করেছেন তিনি।

সৌদি আরবে সফর কালে ইমরান খান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। পারস্পরিক দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও নানা প্রকল্প চুক্তি নিয়ে কথা বলবেন। গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করবেন।

তথ্যমন্ত্রী আরো জানান, ইমরান খান রাষ্ট্রীয় সফর শেষে বায়তুল্লায় উমরাহ পালন করে দেশে ফিরবেন।

সূত্র: আল-আরাবিয়া উর্দূ

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ