শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া প্রদেশে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। প্রদেশটির জরুরি সংস্থা জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা)-র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রোল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেছেন, গ্যাস ডিসচার্জ করার এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, সেমা এই ঘটনা খতিয়ে দেখছে।

সেমা’র ভারপ্রাপ্ত পরিচালক বলেন, আমরা ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। এছাড়া আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানতে পেরেছি।

উসমান বলেন, ওই গ্যাস স্টেশনে কী ঘটেছে সেটি দেখতে সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছেন।

নাইজেরিয়ায় এ ধরনের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে গেল জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রোল ট্যাংকারে আগুন ধরে গেলে কমপক্ষে নয়জন নিহত হয়। ওইসময় আরও ৫৩টি গাড়িও পুড়ে গিয়েছিল।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ