সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে : পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। মিয়ানমারও এ ব্যাপারে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে।

রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ব্রুনাইয়ের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে প্রাথমিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি আরও জানান, বাংলাদেশের বিদ্যুৎ, ঔষুধখাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ব্রুনাই। এছাড়া বাংলাদেশে থেকে হালাল মাংস এবং শ্রমশক্তিও আমদানি করতে চায় দেশটি। রোহিঙ্গা ইস্যুতেও আসিয়ানভুক্ত দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্র সচিব।

ঢাকা সফররত ব্রুনাই পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনে এফসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক ফোরামের সঙ্গে বৈঠক করবে বলেও জানান এ কর্মকর্তা।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ