বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

১৩তম পাক-প্রেসিডেন্ট হিসেবে ডা. আলভির শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ড. আরিফ আলভি। রোববার প্রেসিডেন্ট হাউজে তাকে শপথ পাঠ করান দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নেসার। শপথ গ্রহণের পর আরিফ আলভি হলফনামায় স্বাক্ষর করেছেন। সেই সঙ্গে শেষ হয়েছে মামনুন হুসাইনের পাঁচ বছরকালীন প্রেসিডেন্ট থাকার মেয়াদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খানসহ তিন সশস্ত্র বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

ড. আরিফ আলভি গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আলভির প্রতিদ্বন্দ্বী ছিলেন কারাগারে আটক নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সমর্থিত প্রার্থী মুত্তাহিদা মজলিস-ই-আমল ’এর মাওলানা ফজলুর রহমান, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনিয়র নেতা এইতাজ আহসান।

বিসফটি কী? – বিস্তারিত জানুন

পাকিস্তান জামায়াতের ইসলামী দিয়ে রাজনীতিতে আসা এ প্রবীণ চিকিৎসক তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

১৯৭৩ সালের সংবাদি অনুযায়ী তিনি জাতীয় সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

ড. আরিফের শপথের সময় সুশীল সমাজের প্রতিনিধি, সামরিক কর্মকর্তাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতিবৃন্দ ও কূটনীতিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কাকরাইল মারকাজে নেজামুদ্দিন অনুসারীদের অবস্থান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ