শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

পুলিশের আচরণে মুগ্ধ ডাচ নারীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের পুলিশ সদস্যদের সহনশীলতা ও সুন্দর আচার-আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন এক নারী।

নেদারল্যান্ডসের ওই নাগরিকের নাম ক্রিশ্চিনা ডাফানো। তিনি দেশটিতে ঘুরতে গিয়েছিলেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম রাখেন নূরা।

পুলিশ জানিয়েছে, ক্রিশ্চিনা ডাফানো আমিরাতের পর্যটন বিভাগের মহাপরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ থেকে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পর্যটন পুলিমের আচরণে মুদ্ধ হয়েই তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানান।

শনিবার আবু ধাবি পুলিশের এক বিবৃতিতে ডাফানোর ইসলাম ধর্ম গ্রহণের তথ্য মিডিয়াকে জানানো হয়। তিনি কালেমা শাহাদত পাঠের পর নিজের নাম পরিবর্তন করে রাখেন নূরা।

পুলিশের বিবৃতিতে আরো বলা হয়, ইসলাম ধর্ম গ্রহণের পর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে যাওয়ার ইচ্ছা পোষণ করেন ডাফানো।

ডাফানোর ইচ্ছে পূরণের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। ইসলাম ধর্ম অনুযায়ী তাকে সহনশীল এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দীক্ষা দেয় আমিরাতের পর্যটন পুলিশ। তার পোশাক পরিচ্ছদের বিষয়েও দীক্ষা দেয় তারা।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ