শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ডলার বর্জন করছে ইরান, তুরস্ক ও রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান, রাশিয়া ও তুরস্ক পারস্পরিক বাণিজ্যে ডলার পরিহার করতে সম্মত হয়েছে। এ ছাড়া আরও কিছু অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছে তারা।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুররেজা হেম্মাতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে তেহরান, মস্কো ও আঙ্কারা এ সিদ্ধান্ত নিয়েছে।

ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার তেহরানে সিরিয়াবিষয়ক যে শীর্ষ বৈঠক হয়েছে তার অবকাশে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে বলে আব্দুররেজা হেম্মাতি জানিয়েছেন।

৮ সেপ্টেম্বর হেম্মাতি বলেন, ‘শুক্রবার শীর্ষ বৈঠক চলাকালীন সময় আমি আর ইরানের তেলমন্ত্রী তিন প্রেসিডেন্টের উপস্থিতিতে রাশিয়া ও তুরস্কের অর্থমন্ত্রীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি।’

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় তেল ও গ্যাসের মূল্য নির্ধারণ, মৌলিক পণ্য বিনিময় ও ডলার বাদ দিয়ে পারস্পরিক আর্থিক লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ