বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সিরিয়া সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক ‘গুরুত্বপূর্ণ’ : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে অনুষ্ঠেয় ৭ সেপ্টেম্বরের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

কিরগিজিস্তানে তিন দিনের সফরের সময় তুর্কি প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। সাক্ষৎকারে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মধ্যে নানা আলোচনা ও পরামর্শের কথা তুলে ধরেন। এরদোগান বলেন, “আমরা এসব আলোচনাকে গুরুত্ব দিচ্ছি তবে তেহরানে তিন দেশের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।”

আগামী শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে এবং এতে যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ আলোচনায় ইদলিব ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

এরদোগান বলেন, ইদলিবের পরিস্থিতি তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইদলিবে ৩৫ লাখ লোকের বসবাস রয়েছে এবং সেখানে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তিনি বলেন, ইদলিবে অভিযান চালানো হলে সেখানকার বিরাট সংখ্যক মানুষ শরণার্থী হবে এবং একমাত্র তুরস্কেই তারা আশ্রয় নেয়ার চেষ্টা করবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “যখন আমরা সিরিয়ার শরণার্থী সমস্যার সমাধান নিয়ে কথা বলছি তখন ইদলিব অভিযানের ফলে নতুন করে শরণার্থী সৃষ্টি হতে যাচ্ছে যা বিপজ্জনক বিষয়।

কাবুল স্পোর্ট ক্লাব টার্গেট করে আত্মঘাতী হামলা, নিহত ২০

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ