বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইমরানের সঙ্গে বৈঠক করেই ভারতের উদ্দেশ্যে পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে হয়েছে। আর এই বৈঠকে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আঞ্চলিক নানা ইস্যু নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে। আর বৈঠকের পরপরই দিল্লীর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন পম্পেও।

রাজধানী ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার উপস্থিত ছিলেন।

ইমরান খানের সঙ্গে বৈঠকের পর পম্পেও এবং তার সঙ্গীরা ভারতের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেন। পরে এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে যে অচলাবস্থা ছিল তার অবসান হয়েছে। তিনি বলেন, আফগানিস্তান নিয়ে আমেরিকা তার নীতি পুনর্বিবেচনা করেছে এবং ১৬ বছরের সংঘাত অবসানের জন্য এখন তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা।

কোরেশি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ বৈঠককে তিনি ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, “আমরা আলোচনা করেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তী বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি।”

কোরেশি বলেন, “আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে, যদি আপনারা সম্পর্কের উন্নতি চান তাহলে বিশ্বাসযোগ্য ও খোলামেলা আলোচনা করতে হবে এবং দুপক্ষের উদ্বেগ চিহ্নিত ও স্বীকার না করা পর্যন্ত সম্পর্কের উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, আজকের বৈঠকের মধ্যে দিয়ে সম্পর্কের বরফ গলেছে।

সূত্র: পার্সটুডে

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুন: জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ