বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

'লেট'স কিল হিম': গোপনে আসাদকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গত বছর গোপনে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের অসম্মতি থাকায় এ পরিকল্পনা সফল হয়নি। বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনা ফাঁসের সঙ্গে জড়িত রিপোর্টার বব উডওয়ার্ডের লেখা নতুন এক বইয়ে এমনটা দাবি করা হয়েছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ওয়াশিংটন পোস্ট ‘ফেয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ শীর্ষক বইয়ের চুম্বক অংশ প্রকাশ করেছে। আগামী ১১ সেপ্টেম্বর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বইয়ে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইদলিবের খান সায়খুন শহরে রাসায়নিক হামলার জন্য আসাদ সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে জেমস ম্যাটিসকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেরে ফেলার কথা বলেন। জেমসকে বলা হয়, 'লেট'স কিল হিম আসাদ’

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডর্স এগুলোকে মনগড়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার ২০ মাসে হোয়াইট হাউজে যে উত্তেজনা বিরাজ করছে তার বিস্তারিত বইটিতে তুলে ধরা হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুন: ইদলিব অভিযান: এবার আমেরিকাকে পাল্টা সতর্ক রাশিয়ার

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ