বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাহুলের নেতৃত্বে মোদিবিরোধী জোট কতটা শক্তিশালী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ডিএমকে ও বামেদের যুব সংগঠনগুলি মিলে একটি যৌথ ফ্রন্ট গঠন করেছেন  কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

ভারতে আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর লক্ষ্যে এ জোট করলেন তিনি।

বিরোধী জোটকে পোক্ত করতে সব দলের যুব সংগঠনকে বুধবার এক মঞ্চে উপস্থিত করেন তিনি। অবশ্য এখনও সে মঞ্চে দেখা যায়নি তৃণমূলকে।

আনন্দবাজার পত্রিকা বলছে, নব গঠিত ফ্রন্ট বৃহস্পতিবার থেকেই আন্দোলনে নামছে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দামের বিরুদ্ধে।

এমনকি যে রাফাল দুর্নীতি নিয়ে এত দিন অন্য বিরোধী দলগুলি সেভাবে সরব হচ্ছিল না, যৌথ ফ্রন্টের তা নিয়েও দিল্লিতে বড় জনসভা করার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর।

একাধিক সূত্র জানায়, মোদি সরকারের বেকারি, দুর্নীতি আর বিভাজনের রাজনীতির প্রতিবাদে দেশ জুড়ে লাগাতার আন্দোলন করে যাবে এই যৌথ ফ্রন্ট। ‘মুখোশ’ খুলবে মোদির ‘অচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতির।

যুব কংগ্রেসের সভাপতি কেশব যাদব বলেন, আমরা এখনও যোগাযোগ করে উঠতে পারিনি। বুধবারের বৈঠকে আরজেডি, জেডিএস, ডিএমকে, জেএমএম-এর প্রতিনিধিরা আসতে পারেননি নিজেদের অন্য কাজ থাকায়। তবে মোট ১৩ দলের যুব মোর্চা এক মঞ্চে এসেছে। এই যৌথ মঞ্চ গড়ার জন্য রাহুল গান্ধী কথা বলেছেন বাকি দলের নেতাদের সঙ্গে।

তৃণমূলের এক সাংসদ অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, কংগ্রেসের উদ্যোগে এমন একটি পদক্ষেপ করা হচ্ছে, আর আমাদের একবারও তা জানানো হয়নি! লোকসভা ভোট আমরা একসঙ্গে মিলেই লড়তে চাইছি। সম্প্রতি ডিএমকের অনুষ্ঠানেও সব বিরোধী দল শামিল হয়েছি। আমাদের জানালে না যাওয়ার তো কোনও কারণ নেই!

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ