বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মালয়েশিয়ায় আটক ৭ হাজার বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ অভিবাসী হিসেবে জানুয়ারি থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাত হাজার বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘বার্নামা’য় দেয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার বলেন, ‘৩ আগস্ট পর্যন্ত ৩০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের বেশির ভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া ও মিয়ানমারের নাগরিক। যার মধ্যে প্রায় ৭ হাজার বাংলাদেশি রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এ বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্টের মধ্যে ৫,৯৫৯ জন বাংলাদেশিকে আটক করা হয়। মালয়েশিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানায়, ৩০ আগস্ট থেকে এ পর্যন্ত চালানো অভিযানে আটককৃতদের মধ্যে আরো হাজারখানেক বাংলাদেশি রয়েছেন।’

দেশটির কোটা কিনাবালু অঞ্চলে অবৈধ অধিবাসী আটক অভিযানের বরাতে মুস্তাফার বলেন, ‘অবৈধ অভিবাসীদের কাজ ও আশ্রয় দেওয়ায় গত ৩ আগস্ট এক হাজারেরও বেশি নিয়োগদাতাকেও আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশ জুড়ে ১০ হাজারের বেশি অভিযান পরিচালনা করে প্রায় এক লাখ বিদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে অবৈধ শ্রমিকদের আটক করা হয়েছে।’

এর আগে অভিবাসীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে অভিবাসন বিভাগ। এতে সাড়া না পাওয়ায় এই ধরপাকড় চলছে বলে জানান এই কর্মকর্তা।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ