বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইরাকে সরকার বিরোধী সংঘর্ষ: নিহত ৬, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরাকের বাস্রা শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সরকার বিরোধীদের সংঘর্ষে দুই দিনে প্রাণ গেছে অন্তত ৬ বিক্ষোভকারীর। এই সংঘর্ষে আহত হয়েছে ২২ পুলিশ সদস্যসহ ৪০ জন।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিনের বেকারত্ব সমস্যা, পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সরবরাহে ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত শহরের বাসিন্দারা।

অথচ দক্ষিণাঞ্চলীয় বাস্রা, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। দেশটিতে খনিজ তেলের সবচেয়ে বড় মজুদ, শিয়া মুসলিম অধ্যুষিত এ অঞ্চলেই। তারপরও সরকারি খাতগুলোতে অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে কার্যত ভঙ্গুর অঞ্চলটির অর্থনীতি।

এ অবস্থায় মৌলিক অধিকারের দাবিতে সোমবার থেকে রাজপথে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর আর সরকারি ভবন ও কার্যালয়ে পেট্রল বোমাও ছোঁড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর হলে হতাহত হয় অনেকে।

এদিকে, এই সংকট সমাধানে চেষ্টা চলছে বলে বিবৃতি দিয়েছে ইরাক সরকার।

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ